
কলকাতা, ২ আগস্ট (হি. স.) : একটানা বৃষ্টিতে রবিবার ছুটির দিনে শেষ পর্যন্ত কলকাতা ফুটবল লিগের পুলিশের খেলা বাতিল হল। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশনের তরফেও এক জরুরি বার্তা পাঠানো হয়েছে। সরকারিভাবে জানানো হয়েছে যে, কল্যাণী - - বি স্টেডিয়ামে এদিন পুলিশ আ্যথলেটিক ক্লাব ও ওয়ারি আ্যথলেটিক ক্লাবের মধ্যে পূর্ব নির্ধারিত ক্রীড়া সূচি অনুযায়ী খেলা থাকলেও অবশেষে বৃষ্টির জন্য অপেক্ষা শেষ করে কার্যতঃ বাতিল করা হলো। ম্যাচের আগেই বৃষ্টির জন্য মাঠের অবস্থা খারাপ হয়। রেফারি ও লাইন্সম্যান মূলতঃ রিপোর্ট করেন যে, প্রতি মুহূর্তে বিপদের আশঙ্কা রয়েই গিয়েছে।এর পরিপ্রেক্ষিতেই প্রিমিয়ার ডিভিশনের খেলা বানচাল হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত