থাইল্যান্ডে আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে রৌপ্যজয় অসমের রাইরূপ খাকলারি
গুয়াহাটি, ২ আগস্ট (হি.স.) : থাইল্যান্ডে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতে অসম তথা ভারতের মুখ উজ্জ্বল করলেন গোলপাড়া জেলার কৃতী খেলোয়াড় রাইরূপ খাকলারি। গোলপাড়া জেলার দুধনৈয়ের অন্তর্গত মেজিংপাড়া গ্রামের বাসিন
রৌপ্য বিজেতা অসমের রাইরূপ খাকলারি


গুয়াহাটি, ২ আগস্ট (হি.স.) : থাইল্যান্ডে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতে অসম তথা ভারতের মুখ উজ্জ্বল করলেন গোলপাড়া জেলার কৃতী খেলোয়াড় রাইরূপ খাকলারি।

গোলপাড়া জেলার দুধনৈয়ের অন্তর্গত মেজিংপাড়া গ্রামের বাসিন্দা রাইরূপ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়ে রৌপ্য পদক অর্জন করেন। তাঁর এই সাফল্য কেবল অসম নয়, সমগ্র দেশের জন্যও গৌরবের বিষয়, মন্তব্য বিভিন্ন মহলের।

আন্তর্জাতিক মঞ্চে তাঁর উজ্জ্বল পারফরম্যান্স ইতিমধ্যেই সর্বত্র প্রশংসিত হয়েছে। রাজ্যের ক্রীড়াপ্রেমী মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল রাইরূপ খাকলারিকে অভিনন্দন জানিয়ে তাঁর আগামী দিনের আরও বড় সাফল্য কামনা করেছেন।

রাইরূপের এই কৃতিত্ব অসমের ক্রীড়াঙ্গনের জন্য এক উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁর এই সাফল্য রাজ্যের উদীয়মান ক্রীড়াবিদদের জন্যও নতুন প্রেরণা হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande