
নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.): মানবিক সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার আফগানিস্তানে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রীর নতুন একটি চালান পাঠাল ভারত। এই চিকিৎসা সহায়তা কাবুলের একটি সরকারি হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদি ও শক্তিশালী স্বাস্থ্য অংশীদারিত্বের প্রতি ভারতের দায়বদ্ধতারই প্রতিফলন এই উদ্যোগ। আফগানিস্তানের স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করা এবং সাধারণ নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য