
কলকাতা, ২০ আগস্ট (হি. স.) : বাংলার বিরুদ্ধে পুদুচেরির প্রথম দিনের শেষে সংগ্রহ ১০ উইকেট হারিয়ে ২২৬ রান। জিততে হলে বাংলার সামনে ২২৭ রানের টার্গেট রাখে পুদুচেরি। উল্লেখ্য, অনূর্ধ্ব - ২৩ পুরুষদের ইন্টার স্টেট মাল্টি ডে টুর্নামেন্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এদিন জানিয়েছে যে, - সিচেম ট্রফি ২০২৬ এর খেলা এদিন থেকে আরম্ভ হয়েছ। পুদুচেরি দলের প্রথম ইনিংসে সংগ্রহ - ২২৬ রান। ৮৪. ৪ ওভারের খেলায় সকলেই আউট হয়েছে। প্রসঙ্গতঃ দ্বিতীয় দিনের খেলায় শুক্রবার বাংলার ব্যাটাররা এর জবাবে খেলতে নামবে। উল্লেখ্য, পুদুচেরি দলের পক্ষে এদিন সর্বাধিক রান করেছে - জি পি অনীশ বিশাগণ - ৮৪ রান (১৫২ বল), আর রাঘবন এর সংগ্রহ - ৬৮ রান ( ১৪৪ বল)। বাংলা দলের তরফে বোলার সৈয়দ ইরফান আফতাব - (১৪ ওভারে) ৪০ রানে তিনটি উইকেট নিয়েছে। এছাড়া শুভ্রাংশু ঘোষ - (১৬.৪ ওভারে) ৫৩ রানে তিনটি উইকেট তুলে নিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত