কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার, ফিরেছে ভ্যাপসা গরম
কলকাতা, ২১ আগস্ট (হি.স.): বৃষ্টি থামতেই গুমোট ও ভ্যাপসা গরমে ফিরেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বেড়েছে অস্বস্তিও, কলকাতায় শুক্রবার সকালেও সর্বনিম্ন তাপমাত্রা থাকল স্বাভাবিকের ওপরেই। আগামী ২৪ ঘণ্টাও এই অস্বস্তিকর গরম বজায় থাকবে, বিক্ষিপ্তভ
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার, ফিরেছে ভ্যাপসা গরম


কলকাতা, ২১ আগস্ট (হি.স.): বৃষ্টি থামতেই গুমোট ও ভ্যাপসা গরমে ফিরেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বেড়েছে অস্বস্তিও, কলকাতায় শুক্রবার সকালেও সর্বনিম্ন তাপমাত্রা থাকল স্বাভাবিকের ওপরেই। আগামী ২৪ ঘণ্টাও এই অস্বস্তিকর গরম বজায় থাকবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। তবে, ২৩-২৪ আগস্ট উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপ সরতেই দক্ষিণবঙ্গ থেকে সরেছে বৃষ্টিও। চড়া রোদে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়ছে গরম। জলীয় বাষ্প থাকায় গুমোট পরিস্থিতি রয়েছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় সেভাবে বৃষ্টি না হলেও, উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল থেকেই শহর ও শহরতলির আকাশ পরিষ্কার, গরমও বেশ ভালোই অনুভূত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande