বক্স অফিসে ‘আওয়ারাপন ২’-এর দাপট, পিছিয়ে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’
মুম্বই, ২৫ আগস্ট (হি.স.) : ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ বক্স অফিসে ভালো ব্যবসা করছে। দ্বিতীয় সপ্তাহে সোমবার, অর্থাৎ মুক্তির ১১–তম দিনে ছবিটির আয়ে কিছুটা পতন দেখা গেলেও, ইতিমধ্যেই অক্ষয় কুমারের ‘ওয়েলকা
বক্স অফিসে ‘আওয়ারাপন ২’-এর দাপট, পিছনে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’


মুম্বই, ২৫ আগস্ট (হি.স.) : ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ বক্স অফিসে ভালো ব্যবসা করছে। দ্বিতীয় সপ্তাহে সোমবার, অর্থাৎ মুক্তির ১১–তম দিনে ছবিটির আয়ে কিছুটা পতন দেখা গেলেও, ইতিমধ্যেই অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর লাইফটাইম কালেকশনকে পিছনে ফেলেছে ছবিটি। একইসঙ্গে ২০২৬ সালের সর্বাধিক আয়কারী হিন্দি ছবির তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ‘আওয়ারাপন ২’।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১১–তম দিনে ছবিটি ২.৭৫ কোটি টাকা ব্যবসা করেছে। এর ফলে দেশে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১৩৯ কোটি টাকা এবং গ্রস কালেকশন ১৬৫.৭৫ কোটি টাকা। বিশ্বব্যাপী এখনও পর্যন্ত ছবিটির আয় ১৯৬.৫৫ কোটি টাকা। শীঘ্রই ছবিটি ২০০ কোটি টাকার আন্তর্জাতিক বক্স অফিস ক্লাবে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।

নীতিন কক্কড় পরিচালিত এই ছবিতে ইমরান হাশমির সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দিশা পাটানি ও শাবানা আজমি। ২০০৭ সালে মুক্তি পাওয়া ইমরান হাশমির ‘আওয়ারাপন’ ছবির পরবর্তী পর্ব এটি।

১৩৯ কোটি টাকার দেশীয় নেট আয়ের সঙ্গে ‘আওয়ারাপন ২’ অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর ১৩৭.৯৩ কোটি টাকার লাইফটাইম কালেকশনকে ছাড়িয়ে গিয়েছে। এই বছরে সর্বাধিক আয়কারী হিন্দি ছবির তালিকায় ১,১৮৬.৩২ কোটি টাকা নিয়ে শীর্ষে রয়েছে ‘ধুরন্ধর ২’। এরপর রয়েছে ‘বর্ডার ২’ (৩৬২.৭৬ কোটি), ‘ভূত বাংলা’ (১৯৯.২৩ কোটি) এবং ‘ধামাল ৪’ (১৭৭.৯১ কোটি)। ১৩৯ কোটি টাকার নেট কালেকশন নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ‘আওয়ারাপন ২’।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande