মালতী নদীর কাছে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার
আমেঠি, ২৫ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের আমেঠি জেলার সংগ্রামপুর থানা এলাকায় মঙ্গলবার মালতী নদীর কাছ থেকে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। নদীর উপর ভেঙে পড়া কাঠের সেতুর কাছে মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পর
মালতী নদীর কাছে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার


আমেঠি, ২৫ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের আমেঠি জেলার সংগ্রামপুর থানা এলাকায় মঙ্গলবার মালতী নদীর কাছ থেকে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। নদীর উপর ভেঙে পড়া কাঠের সেতুর কাছে মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে মৃতদেহটি নদী থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

সংগ্রামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় সিং জানান, স্থানীয় বাসিন্দারা নদীর উপর থাকা কাঠের সেতুর সঙ্গে আটকে থাকা এক মহিলার মৃতদেহ দেখতে পান। এরপর তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি নদী থেকে উদ্ধার করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃত মহিলার পরিচয় শিবপুর-করনাইপুর এলাকার বাসিন্দা সঞ্জু দেবী (৪০) হিসেবে জানা গিয়েছে। তিনি রাজেশ কুমারের স্ত্রী। গত ২২ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন সঞ্জু দেবী। পরিবারের সদস্যরা তাঁর খোঁজ চালাচ্ছিলেন। ২৩ আগস্ট, তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ থানায় দায়ের করা হয়। এরপর থেকেই পুলিশও তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছিল।

মৃতদেহ উদ্ধারের পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে এবং কী পরিস্থিতিতে তাঁর দেহ নদীতে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande