
কলকাতা, ২৫ আগস্ট (হি. স.) : মঙ্গলবার কলকাতা ফুটবল লিগের তিনটি ডিভিশনের মোট ১২ টি খেলা ছিল । এর মধ্যে ১ টি খেলা - ড্র হয়েছে। আইএফএর তরফেও এদিন জানানো হয়েছে যে তৃতীয় ডিভিশনের খেলায় বিজি প্রেস মাঠে চাঁদনি স্পোর্টিং ক্লাব এবং রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা অমীমাংসিতভাবেই শেষ হয়েছে। খেলার ফলাফল ১-১ গোলের ব্যবধান।এদিকে, কুমারটুলি ইনস্টিটিউট ৩ গোলে জিতেছে। বাটা স্পোর্টস ক্লাব ২-১ ব্যবধানে হারল।প্রথম ডিভিশনের খেলায় ঐক্য সম্মেলনী ২-১ গোল ব্যবধানে সুবার্বান ক্লাবকে হারিয়ছে। মহমেডান এসি এক গোলে জিতেছে। সালকিয়া ফ্রেন্ডস আ্যসোসিয়েশন পরাজিত। অন্যদিকে, দ্বিতীয় ডিভিশনের খেলায় ৪ গোলে টাউন ক্লাব হারল। সোনালী শিবির ৩-৪ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত