সম্ভলের গুদাম থেকে বিপুল পরিমাণ প্লাস্টিক উদ্ধার
সম্ভল, ২৫ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের জেলার সদর তহসিলের মাহমুদ খান সরাই এলাকায় মঙ্গলবার জেলা প্রশাসন অভিযান চালিয়ে একটি গুদাম থেকে প্রায় ২৫ কুইন্টালেরও বেশি একবার ব্যবহারযোগ্য (সিঙ্গেল ইউজ) প্লাস্টিক উদ্ধার করেছে। এদিন সিটি ম্যাজিস্ট্রেট সুধ
সম্ভলের গোডাউন থেকে বিপুল পরিমাণ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক উদ্ধার


সম্ভল, ২৫ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের জেলার সদর তহসিলের মাহমুদ খান সরাই এলাকায় মঙ্গলবার জেলা প্রশাসন অভিযান চালিয়ে একটি গুদাম থেকে প্রায় ২৫ কুইন্টালেরও বেশি একবার ব্যবহারযোগ্য (সিঙ্গেল ইউজ) প্লাস্টিক উদ্ধার করেছে।

এদিন সিটি ম্যাজিস্ট্রেট সুধীর কুমার সোনি জানান, মাহমুদ খান সরাই গ্রামটি সম্ভল থানার আওতাধীন এবং সম্ভল শহরের মধ্যেই অবস্থিত। ওই এলাকার একটি গুদামে বিপুল পরিমাণ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক মজুত করে রাখা হয়েছে বলে প্রশাসনের কাছে খবর আসে। গুদামটি ব্যবসায়ী অঙ্কুর রাস্তোগির বলে জানা গিয়েছে।

খবর পেয়ে মঙ্গলবার পুরসভার একটি দলকে সঙ্গে নিয়ে গুদামটিতে অভিযান চালায় জেলা প্রশাসন। তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রায় ২৫ কুইন্টালেরও বেশি সিঙ্গল ইউজ প্লাস্টিক উদ্ধার করা হয়। প্রশাসনের পক্ষ থেকে গুদাম মালিকের বিরুদ্ধে ২৫ হাজার টাকা জরিমানা করার প্রক্রিয়া শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande