উইনস্টন-সালেম ওপেনে মার্কোস গিরোনকে হারিয়ে দিলেন ভারতের টেনিস তারকা দক্ষিণেশ্বর সুরেশ
ক্যারোলিনা(আমেরিকা), ২৫ আগস্ট (হি.স.):সোমবার উইনস্টন-সালেম ওপেনে বিশ্বের ৭৭ নম্বর খেলোয়াড় মার্কোস গিরোনকে সরাসরি সেটে পরাজিত করে ভারতীয় টেনিস তারকা দক্ষিণেশ্বর সুরেশ আরও একটি চিত্তাকর্ষক জয় তুলে নিয়ে নিজের খ্যাতি আরও বাড়ালেন। বিশ্ব র্যাঙ্কিং
উইনস্টন-সালেম ওপেনে মার্কোস গিরোনকে হারিয়ে দিলেন ভারতের টেনিস তারকা দক্ষিণেশ্বর সুরেশ


ক্যারোলিনা(আমেরিকা), ২৫ আগস্ট (হি.স.):সোমবার উইনস্টন-সালেম ওপেনে বিশ্বের ৭৭ নম্বর খেলোয়াড় মার্কোস গিরোনকে সরাসরি সেটে পরাজিত করে ভারতীয় টেনিস তারকা দক্ষিণেশ্বর সুরেশ আরও একটি চিত্তাকর্ষক জয় তুলে নিয়ে নিজের খ্যাতি আরও বাড়ালেন।

বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩৯৪তম স্থানে থাকা সুরেশ এক ঘণ্টার কিছু বেশি সময়ে ৬-৩, ৭-৫ গেমে জয়লাভ করেন।

তিনি এখন অষ্টম বাছাই হুয়ান ম্যানুয়েল সেরুন্দোলোর মুখোমুখি হবেন, যিনি চলতি বছরের শুরুতে রোলাঁ গারোস থেকে জানিক সিনারকে বিদায় করে দিয়েছিলেন। আসন্ন এশিয়ান গেমসের জন্য ভারতীয় টেনিস দলেও সুরেশের নাম ঘোষণা করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande