দিনুশার ব্যাটে ফলো অন বাঁচানোর লড়াই করছে শ্রীলঙ্কা
কলম্বো, ২৫ আগস্ট (হি.স.) : কলম্বো টেস্টের তূতীয় দিনেও ভারত চালকের আসনে।ফলো অনের মুখে দাড়িয়ে শ্রীলঙ্কা। গল টেস্টের মতো একাই লড়াই করছেন সোনাল দিনুশা। ভারতের ৫০৩ রানের জবাবে শ্রীলঙ্কা করেছে ৮ উইকেটে ২৬৫। ফলো অন এড়াতে চাই আরো ৩৯ রান। হাতে আছে ২ উইক
দিনুশার ব্যাটে ফলো অন বাঁচানোর লড়াই করছে শ্রীলঙ্কা


কলম্বো, ২৫ আগস্ট (হি.স.) : কলম্বো টেস্টের তূতীয় দিনেও ভারত চালকের আসনে।ফলো অনের মুখে দাড়িয়ে শ্রীলঙ্কা। গল টেস্টের মতো একাই লড়াই করছেন সোনাল দিনুশা। ভারতের ৫০৩ রানের জবাবে শ্রীলঙ্কা করেছে ৮ উইকেটে ২৬৫। ফলো অন এড়াতে চাই আরো ৩৯ রান। হাতে আছে ২ উইকেট।

প্রথম টেস্টে ১০০ ও ৮৪ রানের ইনিংস খেলা দিনুশা এই টেস্টের প্রথম ইনিংসেও অপরাজিত আছেন ৮৫ রানে।

দিনুশা ছাড়া শ্রীলঙ্কার ইনিংসে ফিফটি করেছেন পাসিন্দু সুরিয়াবান্দারা। তিনি ৮০ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হয়েছেন।

ভারতের হয়ে এদিন ৩টি করে উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ ও মানব সুথার।

দিনের শেষ দিকে বৃষ্টি শুরু হলে তৃতীয় দিনের খেলা আগেভাগেই শেষ হয়ে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande