পুলওয়ামায় গ্রেফতার সন্ত্রাসবাদীদের দুই সহযোগী
পুলওয়ামা, ২৫ আগস্ট (হি.স.): মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের দুই সহযোগীকে গ্রেফতার করেছে। রাজপোড়ার সিবি নাথ এলাকার ইয়ারওয়ানের জঙ্গলে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এই দু''জনকে। তাদের কাছ থেকে একটি প
পুলওয়ামায় গ্রেফতার সন্ত্রাসবাদীদের দুই সহযোগী


পুলওয়ামা, ২৫ আগস্ট (হি.স.): মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদীদের দুই সহযোগীকে গ্রেফতার করেছে। রাজপোড়ার সিবি নাথ এলাকার ইয়ারওয়ানের জঙ্গলে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এই দু'জনকে। তাদের কাছ থেকে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি এবং একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা এ দিন জানিয়েছেন, এই দুই সন্দেহভাজনের গতিবিধি সম্পর্কে গোপন তথ্য মিলেছিল। তার ভিত্তিতেই পুলওয়ামা পুলিশ যৌথ অভিযান চালায় সেনাবাহিনীর ৪৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ-এর ১৮৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সঙ্গে। পুলিশের ওই কর্মকর্তা জানান, তল্লাশি অভিযানের সময় জঙ্গল থেকে গ্রামের দিকে ওই দুই সন্দেহভাজনকে আসতে দেখা যায়। নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করে। এই দুই সন্দেহভাজনের মধ্যে একজন হলো লতিফ আহমেদ, আরেকজনের নাম বুন খাঁ। অস্ত্র আইন এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে উভয়ের বিরুদ্ধে। ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande