
কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : ভারতীয় অনূর্ধ্ব - ২০ পুরুষ দলের ২৩ জনের দল ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে হেড কোচ পদে মহেশ গাউলি নাম বাছাই করা হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের ৩১ তারিখ থেকে প্রতিযোগিতা আরম্ভ। চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। চিনা প্রদেশের তাসখন্দে। প্রথম খেলা - ৩১ আগস্ট সিরিয়া এর বিরুদ্ধেই। দ্বিতীয় খেলায় সেপ্টেম্বর ৩ তারিখ ভারত ও উজবেকিস্তান মুখোমুখি হবে। তৃতীয় খেলা বাংলাদেশ ও ভারত পরস্পরের মধ্যে সাক্ষাৎকার পর্ব রয়েছে। এএফসি অনূর্ধ্ব - ২০, এশিয়ান কাপ ২০২৭ - লক্ষ্য ধরেই এগিয়ে চলেছে মহেশ গাউলি ভারতীয় কোচ হতে নতুন করে আশার আলো সঞ্চারিত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত