সিএবি-র উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী উৎসবের আয়োজন ধনধান্যে প্রেক্ষাগৃহে ৭ সেপ্টেম্বর
কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : ধনধান্যে প্রেক্ষাগৃহে আগামী ৭ সেপ্টেম্বর বাংলা ফুটবল নিয়ামক সংস্থার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব - ২০২৬ এর আয়োজন করা হয়েছে। ভারতীয় ক্রিকেট তারকা ও ফাস্ট বোলার আশিস নেহরা এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অল
সিএবি-র উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী


কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি. স.) : ধনধান্যে প্রেক্ষাগৃহে আগামী ৭ সেপ্টেম্বর বাংলা ফুটবল নিয়ামক সংস্থার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব - ২০২৬ এর আয়োজন করা হয়েছে। ভারতীয় ক্রিকেট তারকা ও ফাস্ট বোলার আশিস নেহরা এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। সেইসঙ্গে বাংলার দুই খ্যাতনামা ক্রিকেটার উৎপল চ্যাটার্জি ও পূর্ণিমা চৌধুরীকে জীবন কৃতি সম্মান প্রদান করা হবে। এছাড়াও পুরুষ ও মহিলা ৯ জন পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছে - সুদীপ কুমার ঘরামি, সুমন্ত গুপ্ত, মহম্মদ শামি, তনুশ্রী সরকার, আয়ুশ কুমার সিং, সুখমীত সিং, সুজাতা দে, চন্দ্রহাস দাশ ও অগস্ত্য শুক্ল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande