
নয়াদিল্লি, ২৬ আগস্ট (হি.স.): মহিলাদের ক্ষমতায়নে দিল্লিতে লক্ষ্মী যোজনার সূচনা হলো বুধবার। দিল্লির তালকোটরা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই যোজনার সূচনা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, এই প্রকল্পটি প্রধানমন্ত্রী মোদীর দৃঢ় সংকল্পের প্রতিফলন; বস্তুত, আমরা শুরু থেকেই বলে আসছিলাম, দিল্লির বোনেদের ২,৫০০ টাকা প্রদান করা আমাদের প্রতিশ্রুতি। এখন যখন আমরা 'দিল্লি লক্ষ্মী যোজনা'কে বাস্তবে রূপ দিয়ে জনগণের কাছে পৌঁছে দিচ্ছি, তখন দিল্লির বোনেদের এত খুশি হতে দেখে আমি অত্যন্ত আনন্দিত। আমরা পয়লা আগস্ট এই প্রকল্পটি চালু করেছিলাম। মাত্র এক মাসের মধ্যেই প্রায় ৯.৫ লক্ষ বোন এতে নাম নথিভুক্ত করেছেন। আজকের অনুষ্ঠানের মাধ্যমে, আমরা এই ২,৫০০ টাকার প্রকল্পের আওতায় প্রথম ধাপে ২,৫০০ জন সুবিধাভোগীর হাতে যাচাইকরণ ও অনুমোদনপত্র তুলে দিয়েছি। আগস্ট মাসের অর্থ পয়লা সেপ্টেম্বর তাঁদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এই প্রকল্পের কোনও ঊর্ধ্বসীমা বা নিবন্ধনের কোনো সময়সীমা নেই; এটি একটি চলমান উদ্যোগ। বোনেরা তাঁদের সুবিধামতো সময়ে নিবন্ধন করতে পারেন এবং যে মাসে তাঁরা আবেদন করবেন, সেই মাসের জন্য তাঁরা নিশ্চিতভাবেই পুরো ২,৫০০ টাকা পাবেন। উদাহরণস্বরূপ, কেউ যদি ২৪ আগস্টও নিবন্ধন করেন, তবুও তিনি পুরো আগস্ট মাসের জন্য ২,৫০০ টাকাই পাবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ