কর্ণাটকের বিজয়াপুরার ভূত্নাল হ্রদে ৬টি দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
বিজয়াপুরা, ২৬ আগস্ট (হি.স.): কর্ণাটকের বিজয়াপুরার ভূত্নাল হ্রদে দু''টি শিশুসহ মোট ৬ জনের মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। মৃতদেহগুলোর মধ্যে চারজন মহিলা ও দুজন শিশু ছিল। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, তা জানার
কর্ণাটকের বিজয়াপুরার ভূত্নাল হ্রদে ৬টি দেহ উদ্ধার, তদন্তে পুলিশ


বিজয়াপুরা, ২৬ আগস্ট (হি.স.): কর্ণাটকের বিজয়াপুরার ভূত্নাল হ্রদে দু'টি শিশুসহ মোট ৬ জনের মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। মৃতদেহগুলোর মধ্যে চারজন মহিলা ও দুজন শিশু ছিল। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। তারা দুর্ঘটনাবশত জলে ডুবে যাওয়া এবং আত্মহত্যা-সহ বিভিন্ন সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখছে।

পুলিশ জানিয়েছে, আশঙ্কা করা হচ্ছে, হ্রদটি দেখতে আসার সময় হয়তো তারা পা পিছলে জলে পড়ে গিয়েছিল। মৃতদেহগুলো উদ্ধারের পর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) নাগারাজ, আদর্শ নগর থানার পিএসআই সীতারাম এবং পুলিশের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। সম্প্রতি কোনও পরিবার তাদের একাধিক সদস্য নিখোঁজ হওয়ার বিষয়ে কোনও অভিযোগ করেছে কি না, তা জানতে পুলিশ নিখোঁজ সংক্রান্ত অভিযোগগুলোও খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো পাঠানো হয়েছে। জেলা দমকল আধিকারিক শশীধর বলেন, আমরা খবর পাই, এখানে ৬ জন হ্রদে পড়ে গেছেন। হ্রদের কাছে পৌঁছে আমরা ৬টি মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পাই। আমরা মৃতদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করেছি। দেহগুলো পচে গেলেও সেগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande