পৌড়ি গাড়ওয়ালে চিনি মজুত রুখতে অভিযান
পৌড়ি গাড়ওয়াল, ২৭ আগস্ট (হি.স.) : উত্তরাখন্ডে চিনি মজুত ও বেআইনি ভাবে সংরক্ষণ রুখতে এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে জেলাজুড়ে বিশেষ অভিযান চালাল খাদ্য সরবরাহ দফতর। জেলাশাসক স্বাতী এস. ভাদৌরিয়ার নির্দেশে এই অভিযান চালানো হয়। অভিযানে দফতর
পৌড়ি গঢ়ওয়ালে চিনি মজুত রুখতে ১৩টি দলের অভিযান


পৌড়ি গাড়ওয়াল, ২৭ আগস্ট (হি.স.) : উত্তরাখন্ডে চিনি মজুত ও বেআইনি ভাবে সংরক্ষণ রুখতে এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে জেলাজুড়ে বিশেষ অভিযান চালাল খাদ্য সরবরাহ দফতর। জেলাশাসক স্বাতী এস. ভাদৌরিয়ার নির্দেশে এই অভিযান চালানো হয়। অভিযানে দফতরের ১৩টি দল বিভিন্ন এলাকায় আচমকা পরিদর্শন ও তল্লাশি চালিয়ে চিনির মজুত এবং বাজারে তার প্রাপ্যতা খতিয়ে দেখে।

বৃহস্পতিবার জেলা খাদ্য সরবরাহ আধিকারিক অরুণ কুমার বর্মা জানান, কোতদ্বার, পৌড়ি, শ্রীনগর, ল্যান্সডাউন, বীরোংখাল, দুগাড্ডা, যমকেশ্বর, সতপুলি, পাবৌ, ঊফরেঁখাল, জড়াউখান্ড ও চাকিসেঁন-সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পাইকারি ও খুচরো বিক্রেতা, বড় মিষ্টির দোকান এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয়।

পরিদর্শনের সময় দোকানে থাকা চিনির পরিমাণ, নথিতে উল্লেখ করা মজুত এবং চলতি মাসে বিক্রির হিসাব মিলিয়ে দেখা হয়। ব্যবসায়ীদের সরকারি নির্দেশিকা মেনে নির্ধারিত পরিমাণের মধ্যেই চিনি মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেআইনি মজুত ও মজুতদারি থেকে বিরত থাকার জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়।

জেলা সরবরাহ আধিকারিক জানান, বাজারে চিনির প্রাপ্যতা এবং মজুত পরিস্থিতির ওপর দফতর নিয়মিত নজর রাখছে। মজুতদারি রুখতে এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এই অভিযান আগামী দিনেও চলবে। নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande