কাঠুয়ায় পুলিশকর্মীর বাড়ির সামনে থেকে গাড়ি চুরি
কাঠুয়া, ২৭ আগস্ট (হি.স.) : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া শহরের ১৪ নম্বর ওয়ার্ডে আম্বেদকর সেতুর কাছে এক পুলিশকর্মীর বাড়ির সামনে থেকে গাড়ি চুরির ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে গাড়িটি চুরি হয় বলে জানা গিয়েছে। সকালে বাড়ি থেকে বেরিয়ে গাড়িটি দেখতে না প
কাঠুয়ায় পুলিশকর্মীর বাড়ির সামনে থেকে গাড়ি চুরি


কাঠুয়া, ২৭ আগস্ট (হি.স.) : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া শহরের ১৪ নম্বর ওয়ার্ডে আম্বেদকর সেতুর কাছে এক পুলিশকর্মীর বাড়ির সামনে থেকে গাড়ি চুরির ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে গাড়িটি চুরি হয় বলে জানা গিয়েছে। সকালে বাড়ি থেকে বেরিয়ে গাড়িটি দেখতে না পেয়ে বিষয়টি জানতে পারেন ওই পুলিশকর্মী।

বৃহস্পতিবার জানা গিয়েছে, চুরির ঘটনার পর কাঠুয়া থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে চোরদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পুলিশকর্মীর বুলেট মোটরসাইকেলও গত বছর তাঁর বাড়ির সামনে থেকে চুরি হয়েছিল। সেই ঘটনায় সিটি থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত চুরি যাওয়া মোটরসাইকেলের কোনও সন্ধান মেলেনি। পরপর এমন চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কও ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande