নিউ টাউনে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্তের যাত্রা শুরু
কলকাতা, ২৭ আগস্ট (হি. স. ) : বৃহস্পতিবার নিউ টাউনের সিলিকন ভ্যালি হাবে প্রায় ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুটের বিশাল জায়গা জুড়ে তৈরি হল শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্তের দ্যোতক ''আনন্দ নিকেতন'' ক্যাম্পাসের যাত্রা শুরু হল। দুটি আধুনিক টাওয়ারে
নিউ টাউনে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্তের যাত্রা শুরু


কলকাতা, ২৭ আগস্ট (হি. স. ) :

বৃহস্পতিবার নিউ টাউনের সিলিকন ভ্যালি হাবে প্রায় ৭ লক্ষ ৪৮ হাজার বর্গফুটের বিশাল জায়গা জুড়ে তৈরি হল শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্তের দ্যোতক

'আনন্দ নিকেতন' ক্যাম্পাসের যাত্রা শুরু হল।

দুটি আধুনিক টাওয়ারে প্রায় ৫ হাজার ৮০০ জন কর্মী একসঙ্গে কাজ করার সুযোগ পাবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ক্লাউড ডেটা, সাইবার সিকিউরিটি, চিপ ডিজাইন এবং অটোমেশনের মতো উচ্চমানের প্রযুক্তিগত ক্ষেত্রে এটি এক নতুন নজির গড়বে বলে মনে করা হচ্ছে।

উদ্বোধনী মঞ্চ থেকে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশাবাদের নানা কথা বলেন। এদিনের এই ক্যাম্পাস শুরু হওয়াকে বাংলার মেধার প্রতি এবং রাজ্যের ভবিষ্যতের ওপর এক বিরাট আস্থার প্রতীক বলে উল্লেখ করা হয়।

লারসেন অ্যান্ড টুব্রো গোষ্ঠী ২০২২ সালের নভেম্বর মাসে তাদের দুটি প্রধান প্রযুক্তি ও আইটি সার্ভিসেস সহযোগী প্রতিষ্ঠান — এলএন্ডটি ইনফোটেক এবং মাইন্ডট্রি একত্রিত করে এলটিআইমাইন্ডট্রি নামে একটি একক সংস্থায় রূপান্তর করে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande