
কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): নেপালের ভয়াবহ বন্যায় প্রয়াতদের প্রতি শোকবার্তা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৃহস্পতিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, নেপালে আকস্মিক বন্যার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদের প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং যাঁরা এখনও নিখোঁজ রয়েছেন, তাঁদের নিরাপদে ফিরে আসার প্রত্যাশায় আছি। আটকে পড়া মানুষদের জন্য উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। বাড়িঘর, পরিকাঠামো ও জনবসতির ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই গভীর সংকটের মুহূর্তে আমি নেপালের জনগণের পাশে আছি। উদ্ধারকাজ ও ত্রাণকাজে নিয়োজিত সকলের ভূমিকার প্রশংসা করছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ