এমবাপের হ্যাটট্রিক, বড় ব্যবধানে জয় পেল রিয়াল মাদ্রিদ
সান্তিয়াগো, ২৭ আগস্ট (হি.স.) : সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার ৪-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে। কিলিয়ান এমবাপের করেছেন হ্যাটট্রিক। আরেক গোলদাতা ভিনিসিউস জুনিয়র। অভিজ্ঞ পর্তুগিজ কোচ মরিনহো গত শনিবার দায়িত্ব নেওয়ার পর তার
এমবাপের হ্যাটট্রিক, বড় ব্যবধানে জয় পেল রিয়াল মাদ্রিদ


সান্তিয়াগো, ২৭ আগস্ট (হি.স.) : সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার ৪-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে। কিলিয়ান এমবাপের করেছেন হ্যাটট্রিক। আরেক গোলদাতা ভিনিসিউস জুনিয়র।

অভিজ্ঞ পর্তুগিজ কোচ মরিনহো গত শনিবার দায়িত্ব নেওয়ার পর তার প্রথম ম্যাচে এস্পানিওলের বিপক্ষে শেষ মুহূর্তে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল।

এদিনে জয়ের পর এমবাপেকে নিয়ে মরিনহো বলেন, এই ছেলেটা অবিশ্বাস্য, এবং একই সাথে মাদ্রিদের সার্বিক পারফরম্যান্সেরও প্রশংসা করেন।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে সেভিয়া ও রিয়াল বেতিস।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande