পদত্যাগ করলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়
জলপাইগুড়ি, ২৭ আগস্ট (হি.স.): তৃণমূল কংগ্রেস পরিচালিত জলপাইগুড়ি পুরসভায় রাজনৈতিক সঙ্কট আরও ঘনীভূত হলো। বৃহস্পতিবার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন সৈকত চট্টোপাধ্যায়। কয়েকদিন আগেই একাধিক কাউন্সিলার তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দি
পদত্যাগ করলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়


জলপাইগুড়ি, ২৭ আগস্ট (হি.স.): তৃণমূল কংগ্রেস পরিচালিত জলপাইগুড়ি পুরসভায় রাজনৈতিক সঙ্কট আরও ঘনীভূত হলো। বৃহস্পতিবার পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন সৈকত চট্টোপাধ্যায়। কয়েকদিন আগেই একাধিক কাউন্সিলার তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন, যাঁদের মধ্যে তৃণমূলের কয়েকজন কাউন্সিলারও অন্তর্ভুক্ত ছিলেন। অভিযোগ ছিল, নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে চেয়ারম্যান অনাস্থা প্রস্তাবের ওপর কোনো বৈঠক ডাকেননি।

এর পরেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর চেয়ারম্যানকে শো-কজ নোটিশ জারি করে। ওই নোটিশে জানতে চাওয়া হয়, বর্তমান পুরবোর্ডকে কেন ভেঙে দেওয়া হবে না? সেই সঙ্গে তিন দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেয় দফতর। এই ঘটনাক্রমের পর বৃহস্পতিবারই সৈকত চট্টোপাধ্যায় তাঁর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। তাঁর এই ইস্তফার ফলে জলপাইগুড়ি পুরসভায় তৃণমূল পরিচালিত বোর্ডের স্থায়িত্ব নিয়ে সংশয় আরও বাড়ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande