(আপডেট) দেড় মাস পর খুলল এনএইচ-১০, স্বাভাবিক শিলিগুড়ি-সিকিম সড়ক যোগাযোগ
শিলিগুড়ি, ২৭ আগস্ট (হি.স.): প্রায় দেড় মাস ধরে বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে ১০ নম্বর জাতীয় সড়কের মাধ্যমে সিকিম ও শিলিগুড়ি অঞ্চলের মধ্যে পুনরায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গত ১৩ জুলাই প্রবল ধসের কারণে সিকিমের ২০ মাইল সংলগ্ন বারডাং এলাকায়
দেড় মাস পর খুলল এনএইচ-১০


শিলিগুড়ি, ২৭ আগস্ট (হি.স.): প্রায় দেড় মাস ধরে বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে ১০ নম্বর জাতীয় সড়কের মাধ্যমে সিকিম ও শিলিগুড়ি অঞ্চলের মধ্যে পুনরায় সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গত ১৩ জুলাই প্রবল ধসের কারণে সিকিমের ২০ মাইল সংলগ্ন বারডাং এলাকায় রাস্তাটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ক্ষতিগ্রস্ত সড়কটি পুনর্নির্মাণের পর বৃহস্পতিবার সকাল থেকে তা পুনরায় যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

তবে সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই রুটে একমুখী যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

১০ নম্বর জাতীয় সড়ক পুনরায় চালু হওয়ায় স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং গাড়ি চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সিকিম ও উত্তরবঙ্গের সমতল অঞ্চলের মধ্যে সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক হওয়ায় যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরে বর্ষা নামতেই পাহাড়ে ফের চেনা ছবি দেখা যায়। ভয়াবহ ভূমিধসের জেরে গত জুলাই মাসে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায় উত্তরবঙ্গ ও সিকিমের প্রধান সংযোগকারী ‘লাইফ লাইন’ ১০ নম্বর জাতীয় সড়ক। উত্তরবঙ্গে একটানা প্রবল বর্ষণের জেরে সেবক কালী মন্দিরের কাছে পাহাড় থেকে বিশাল ধস নেমে আসে রাস্তার ওপর। যার জেরে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের গ্যাংটকে যাওয়ার সোজা পথটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande