নেপাল ভ্রমণে গিয়ে নিখোঁজ সোনারপুরের সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার
দক্ষিণ ২৪ পরগনা, ২৭ আগস্ট (হি স)। বুধবারই নেপাল-চিন সীমান্তে নেমে আসে বিপর্যয়। ভোটেকোশী নদীতে ভয়ানক হড়পা বান নেমে আসায় বহু গ্রাম ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত। প্রায় ৩০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ বহু। নিখোঁজদের মধ্যে আছেন সোনারপুরের বাসিন্দ
নেপাল ভ্রমণে গিয়ে নিখোঁজ সোনারপুরের সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার


দক্ষিণ ২৪ পরগনা, ২৭ আগস্ট (হি স)। বুধবারই নেপাল-চিন সীমান্তে নেমে আসে বিপর্যয়। ভোটেকোশী নদীতে ভয়ানক হড়পা বান নেমে আসায় বহু গ্রাম ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত। প্রায় ৩০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ বহু।

নিখোঁজদের মধ্যে আছেন সোনারপুরের বাসিন্দা সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার লোপামুদ্রা কুন্ডু। নেপাল ভ্রমণে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন। বিপর্যয় নেমে আসার আগে তাঁর সঙ্গে কথা হয়েছিল পরিবারের। তখন জানিয়েছিলেন, চিন সীমান্তে রয়েছেন। কিন্তু তার পর আর যোগাযোগ করা যাচ্ছে না তাঁর সঙ্গে।

লোপামুদ্রার স্বামী শুভ্রজিৎ সিংহরায় ব্যাঙ্ককর্মী। সোনারপুরের বৈকুণ্ঠপুরের বাসিন্দা লোপামুদ্রা একাই ঘুরতে ভালোবাসেন। প্রতি বছরই বিভিন্ন জায়গায় বেড়াতে যান তিনি। বাড়িতে আছেন স্বামী, মা-বাবা, এক ছেলে এবং মেয়ে। গত ২১ অগস্ট একটি ভ্রমণসংস্থার সঙ্গে ৩০ জনের একটি দল বেড়াতে যায়। পরিবারের সঙ্গে বুধবার সকালেও কথা হয়েছিল লোপামুদ্রার।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande