নিয়ন্ত্রণরেখায় জওয়ানদের সঙ্গে রাখিবন্ধন পালন
পুঞ্চ, ২৭ আগস্ট (হি.স.) : ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় (এলওসি) মোতায়েন ভারতীয় জওয়ানদের সঙ্গে রাখিবন্ধন উৎসব পালন করলেন স্থানীয় মহিলারা। জম্মু-কাশ্মীর সীমা জনকল্যাণ সমিতির উদ্যোগে এই রাখিবন্ধন উৎসব পালন হয়। তাঁরা সীমান্ত এলাকায় পৌঁছে জওয়ানদ
নিয়ন্ত্রণরেখায় জওয়ানদের সঙ্গে রাখিবন্ধন পালন


পুঞ্চ, ২৭ আগস্ট (হি.স.) : ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় (এলওসি) মোতায়েন ভারতীয় জওয়ানদের সঙ্গে রাখিবন্ধন উৎসব পালন করলেন স্থানীয় মহিলারা। জম্মু-কাশ্মীর সীমা জনকল্যাণ সমিতির উদ্যোগে এই রাখিবন্ধন উৎসব পালন হয়। তাঁরা সীমান্ত এলাকায় পৌঁছে জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন এবং কপালে তিলক লাগান। পাশাপাশি জওয়ানদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন তাঁরা। জওয়ানরাও মহিলাদের আশীর্বাদ করেন এবং তাঁদের নিরাপত্তার আশ্বাস দেন।

রাখিবন্ধনের প্রাক্কালে নিয়ন্ত্রণরেখায় মোতায়েন জওয়ানদের রাখি পরাতে পৌঁছন মহিলারা। তাঁরা জানান, প্রতি বছর প্রথমেই তাঁরা তাঁদের ‘জওয়ান ভাইদের’ হাতে রাখি পরান। দেশের নিরাপত্তায় বাড়ি ও পরিবার থেকে দূরে থাকা জওয়ানদের হাতে রাখির বন্ধন অটুট রাখাই তাঁদের উদ্দেশ্য।

মহিলারা বলেন, দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানরা তাঁদের ভাইয়ের মতো। তাঁদের সঙ্গে রাখিবন্ধন উৎসব পালন করা তাঁদের কাছে অত্যন্ত গর্বের বিষয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande