হলদওয়ানিতে নেশার কারবারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিধায়কের
হলদওয়ানি, ২৭ আগস্ট (হি.স.) : উত্তরাখন্ডে তথাকথিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বেড়ে চলা নেশার কারবারের প্রতিবাদে নৈনিতাল পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে। হলদওয়ানির বিধায়ক সুমিত হৃদয়েশের নেতৃত্বে বৃহস্পতিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
নেশার কারবার রুখতে হলদ্বানিতে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ

হলদওয়ানি, ২৭ আগস্ট (হি.স.) : উত্তরাখন্ডে তথাকথিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বেড়ে চলা নেশার কারবারের প্রতিবাদে নৈনিতাল পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে। হলদওয়ানির বিধায়ক সুমিত হৃদয়েশের নেতৃত্বে বৃহস্পতিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এদিন বিধায়ক সুমিত হৃদয়েশ নৈনিতাল জেলার এসএসপি মঞ্জুনাথ টিসির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে বলেন, পুলিশের উপস্থিতি সত্ত্বেও জেলায় দিন-রাত নেশার কারবার রমরমিয়ে চলছে। তিনি এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর ও নিন্দনীয় বলে উল্লেখ করে নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। বিক্ষোভ চলাকালীন কর্মীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রতীকী কুশপুতুল দাহ করেন। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত নেশার কারবারের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

বিধায়ক সুমিত হৃদয়েশ বলেন, যুবসমাজকে নেশার কবল থেকে রক্ষা করতে পুলিশ-প্রশাসনকে আরও গুরুত্ব সহকারে কাজ করতে হবে। নেশার চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার দাবি জানান তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস

 rajesh pande