আরারিয়ায় নদীর জলস্তর স্বাভাবিক, পরিদর্শনে ডিএম-এসপি
আরারিয়া, ২৭ আগস্ট (হি.স.) : বিহারের আরারিয়া জেলায় প্রবাহিত নদীগুলির জলস্তর বর্তমানে স্বাভাবিক রয়েছে। কোনও নদীর জলই এখনও বিপদসীমা পৌঁছয়নি। বৃহস্পতিবার পরমান নদীর জলস্তর, বাঁধ সরেজমিনে পরিদর্শনের পর এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন। জেলাশাসক বিনোদ
আরারিয়ায় নদীর জলস্তর স্বাভাবিক, পরমান নদী পরিদর্শনে ডিএম-এসপি


আরারিয়া, ২৭ আগস্ট (হি.স.) : বিহারের আরারিয়া জেলায় প্রবাহিত নদীগুলির জলস্তর বর্তমানে স্বাভাবিক রয়েছে। কোনও নদীর জলই এখনও বিপদসীমা পৌঁছয়নি। বৃহস্পতিবার পরমান নদীর জলস্তর, বাঁধ সরেজমিনে পরিদর্শনের পর এমনটাই জানিয়েছে জেলা প্রশাসন।

জেলাশাসক বিনোদ দুহন ও পুলিশ সুপার জিতেন্দ্র কুমার এদিন পরমান নদী পরিদর্শন করেন। তাঁরা নদীর বর্তমান জলস্তরের পাশাপাশি বাঁধের পরিস্থিতি এবং নদীভাঙনের সম্ভাব্য এলাকাগুলিও খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় দেখা যায়, পরমান নদীর জলস্তর বর্তমানে স্বাভাবিক রয়েছে। জলস্তরে কোনও অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যায়নি। জেলা সদর এলাকায় পরমান নদীর বিপদসীমা ৪৭ মিটার। বর্তমানে নদীর জলস্তর বিপদসীমার চেয়ে ২.১১ মিটার নিচে রয়েছে এবং তা স্থিতিশীল বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

অন্যদিকে, জোকিহাটে কনকই নদীর জলস্তর ৪৬.৯৪ মিটারের বিপদসীমার চেয়ে ১.৩৯ মিটার নিচে এবং সিকটিতে বকরা নদীর জলস্তর ৬১.৪০ মিটারের বিপদসীমার চেয়ে ১.৭৫ মিটার নিচে রয়েছে। তিনটি নদীর জলস্তরই বর্তমানে স্থিতিশীল রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande