নৈটওয়াড়ে সোনার দোকানে চুরি, গ্রেফতার অভিযুক্ত
উত্তরকাশী, ২৭ আগস্ট (হি.স.) : উত্তরাখণ্ডের মোরি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নৈটওয়াড় বাজারে বুধবার রাতে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকান থেকে সোনা-রুপো সহ বিভিন্ন ধাতুর তৈরি গয়না চুরি যাওয়ার অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ করে পুলিশ।
নৈটওয়াড়ে সোনার দোকানে চুরি, গ্রেফতার অভিযুক্ত


উত্তরকাশী, ২৭ আগস্ট (হি.স.) : উত্তরাখণ্ডের মোরি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নৈটওয়াড় বাজারে বুধবার রাতে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকান থেকে সোনা-রুপো সহ বিভিন্ন ধাতুর তৈরি গয়না চুরি যাওয়ার অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ করে পুলিশ। ঘটনার মাত্র চার ঘণ্টার মধ্যেই এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার মোরি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপক রাওয়াত জানান, নৈটওয়াড় বাজারের আস্থা জুয়েলার্সের মালিক গুড্ডু শাহ বুধবার রাতে দোকানে চুরির অভিযোগে মোরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় চোরের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে নেমে বিভিন্ন সূত্র ও তথ্যের ভিত্তিতে মাত্র চার ঘণ্টার মধ্যেই চুরির ঘটনায় অভিযুক্ত প্রবেশ উনিয়ালকে (২৩) গ্রেফতার করা হয়। তিনি কোটগাঁওয়ের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ছিবাড়া খাড্ডের কাছে থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande