
কলকাতা, ২৭ আগস্ট (হি.স.): বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য ফের কেড়ে নিল প্রাণ। যাদবপুরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের। যাদবপুরের পাঁচজন যুবক বৃহস্পতিবার ভোররাতে বারুইপুরের একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন। সেই সময় বেপরোয়া গতির জন্য চারচাকা গাড়িটি চৌহাটি বাইপাস এলাকায় লায়ন্স স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। মৃতদের নাম শুভঙ্কর ভট্টাচার্য (২২) ও শৌনক সেন (২১)। ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন। প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে। ঘটনার তদন্ত করেছে সোনারপুর থানা। গাড়ির দৌরাত্ম্যই এই দুর্ঘটনার নেপথ্যে কারণ বলে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ