
কলকাতা, ২৮ আগস্ট (হি. স.): নেপালে ভয়াবহ বন্যার জেরে ক্রমশ ঘোরালো হচ্ছে পরিস্থিতি। এই সংকটের আবহে সেখানে আটকে পড়া পশ্চিমবঙ্গের বাসিন্দা ও তাঁদের উদ্বিগ্ন পরিবারগুলির পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে একটি বিশেষ নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল রুম) খোলা হয়েছে।নেপালে আটকে পড়া রাজ্যের কোনো বাসিন্দার খোঁজ না পাওয়া গেলে বা যেকোনো সহায়তার প্রয়োজনে এই নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে দিন-রাত ২৪ ঘণ্টাই চালু থাকবে এই হেল্পলাইন পরিষেবা। আটকে পড়া মানুষজনকে নিরাপদে স্বদেশে ফিরিয়ে আনা এবং তাঁদের পরিবারকে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা করাই এই উদ্দোগের মূল উদ্দেশ্য বলে রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে।এই কঠিন সময়ে কেউ একা নন—রাজ্যবাসীর উদ্দেশে এই আশ্বাসবার্তা দিয়ে যেকোনো জরুরি মুহূর্তে নিচে দেওয়া নম্বরগুলিতে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।জরুরি হেল্পলাইন নম্বর: ০৩৩-২৪৭৯৩৩১১৯১৪৭৮৯০১৮১নেপালের এই চরম বিপর্যয়ের সময়ে বাংলার মানুষের সুরক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে রাজ্য প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত