নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মজুত ও বাজারদর খতিয়ে দেখতে আরামবাগে প্রশাসনের অভিযান
আরামবাগ , ২৭আগস্ট (হি.স.): চাল, চিনি-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মজুত এবং বাজারদর খতিয়ে দেখতে বৃহস্পতিবার আরামবাগ শহরের বিভিন্ন রাইস মিল, চিনির গোডাউন ও বড় মুদিখানা দোকানে অভিযান চালাল মহকুমা প্রশাসন। এদিন প্রশাসনের আধিকারিকরা একাধিক ব্যবসায়িক
বিভিন্ন গোডাউন পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা


আরামবাগ , ২৭আগস্ট (হি.স.): চাল, চিনি-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মজুত এবং বাজারদর খতিয়ে দেখতে বৃহস্পতিবার আরামবাগ শহরের বিভিন্ন রাইস মিল, চিনির গোডাউন ও বড় মুদিখানা দোকানে অভিযান চালাল মহকুমা প্রশাসন। এদিন প্রশাসনের আধিকারিকরা একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে আচমকা পরিদর্শনে যান। সেখানে মজুত পণ্যের পরিমাণ, বিক্রির বিল, বাজারদর এবং স্টক রেজিস্টার খতিয়ে দেখা হয়। মজুত পণ্যের সঙ্গে নথিভুক্ত স্টকের কোনও গরমিল রয়েছে কি না, তাও পরীক্ষা করেন আধিকারিকরা।

অভিযানে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিও রবি কুমার, এসডিপিও সন্দীপ নন্দী এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা। প্রশাসনের এই আচমকা অভিযানে ব্যবসায়ী মহলেও চাঞ্চল্য ছড়ায়।

আরামবাগের এসডিও রবি কুমার জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন রাইস মিল ও মুদিখানা দোকানে গিয়ে বিল এবং স্টক রেজিস্টার যাচাই করা হচ্ছে। স্টক রেজিস্টারে কোনও ধরনের গরমিল রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিদর্শনের সময় কোনও ধরনের অসঙ্গতি বা অনিয়ম ধরা পড়লে খাদ্য দপ্তরের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারদর নিয়ন্ত্রণে রাখা এবং কৃত্রিমভাবে পণ্য মজুত করে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতেই এই ধরনের নজরদারি অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande