
কলকাতা, ২৮ আগস্ট (হি. স.) : রাখিবন্ধনের পুণ্য লগ্নেই শুক্রবার 'গোধূলিতে ভোরের আলো' পুস্তক প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হলো। এটি মূলত একটি প্রবন্ধ সংকলন। বইটির লেখক ড. নীতিশ চন্দ্র দাস আলিপুরদুয়ারের বাসিন্দা। পশ্চিমবঙ্গ সরকারের নানা দায়িত্বশীল পদে সুনামের সঙ্গে কাজ করার পর অবসর জীবনে তিনি সাহিত্যের প্রতি আকৃষ্ট হন।এদিন পুস্তক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—পি কে সামন্ত, ড. আশুতোষ বিশ্বাস, গৌতম প্রসাদ সরখেল, শুভেন্দু চ্যাটার্জি এবং 'রেনবো পাবলিশার্স'-এর তরফে তাপস ধর। অনুষ্ঠানের সূচনা পর্বে দিয়া রায় ও স্মৃতি বিশ্বাস অতিথিদের হাতে রাখি পরিয়ে দেন।উল্লেখ্য, শুক্রবার মৌলালির কাছে 'ভারতী শ্রমজীবী পত্রকার সঙ্ঘ'-এর রাজ্য দফতরে সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বইটি প্রকাশিত হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত