বাংলাদেশে হিন্দু-নিরাপত্তা; পশ্চিমবঙ্গের হিন্দুদের আর্জি তথাগতের
কলকাতা, ২৮ আগস্ট (হি স)। বাংলাদেশের হিন্দুদের সমূহ গণহত্যা এবং উৎখাত থেকে রক্ষা করার একটাই উপায়: পশ্চিমবঙ্গের হিন্দুদের সচেতন ও সজাগ হতে হবে তাদের নিকটতম আত্মীয়দের বিপদ সম্বন্ধে। বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথ
বাংলাদেশে হিন্দু-নিরাপত্তা; পশ্চিমবঙ্গের হিন্দুদের আর্জি তথাগতের


কলকাতা, ২৮ আগস্ট (হি স)। বাংলাদেশের হিন্দুদের সমূহ গণহত্যা এবং উৎখাত থেকে রক্ষা করার একটাই উপায়: পশ্চিমবঙ্গের হিন্দুদের সচেতন ও সজাগ হতে হবে তাদের নিকটতম আত্মীয়দের বিপদ সম্বন্ধে। বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি লিখেছেন, সজাগ হলে, কলকাতায় বাংলাদেশ বিরোধী আন্দোলন ও প্রদর্শন করলে ভারত সরকারও সজাগ হবে। তখন তারা বাংলাদেশ সরকারের উপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে হিন্দু নির্যাতন বন্ধ করার জন্য।

আর যদি তা না হয়, পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি তাদের চিরাচরিত আহার-নিদ্রা-মৈথুন, ও সেই সঙ্গে প্যালেস্টাইন-ইরান-পুজো-নাটক-ফুটবল ও তথাকথিত সম্প্রীতি নিয়ে মেতে থাকে তাহলে প্রথমে বাংলাদেশের হিন্দুদের সর্বনাশ হবে। তার পরে, অবধারিতভাবে, পশ্চিমবঙ্গের হিন্দুদেরও সর্বনাশ হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande