পুঞ্চে ড্রোনের গতিবিধি, নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান
মেন্ধর, ২৯ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা (এলওসি)-সংলগ্ন এলাকায় পাকিস্তান থেকে আসা একটি ড্রোনকে আকাশে চক্কর দিতে দেখা গেল। এর পরেই শনিবার সকালে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। অধিকারিকরা জানিয়েছেন,
পুঞ্চে ড্রোনের গতিবিধি, নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান


মেন্ধর, ২৯ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা (এলওসি)-সংলগ্ন এলাকায় পাকিস্তান থেকে আসা একটি ড্রোনকে আকাশে চক্কর দিতে দেখা গেল। এর পরেই শনিবার সকালে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী।

অধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় মেন্ধর সেক্টরের বালাকোট এলাকার বাহরুতি গ্রামে ড্রোনটিকে দেখা যায়। পরে সেটি সীমান্তের কাছে মঙ্গলনার-দাবরোতের দিকে এগিয়ে গিয়ে পাকিস্তানের দিকে ফিরে যায়। এরপর এলওসি পাহারায় থাকা সেনা জওয়ানরা নজরদারি আরও বাড়িয়ে দেন। ড্রোনটি এলাকায় কোনও সন্দেহজনক সামগ্রী ফেলে গিয়েছে বা নিয়ে গিয়েছে কি না, তা খতিয়ে দেখতে শনিবার সকালেই তল্লাশি অভিযান শুরু করা হয়।

অধিকারিকরা জানিয়েছেন, তল্লাশি অভিযান এখনও চলছে। সীমান্ত এলাকাতেও নিরাপত্তাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande