
কলকাতা, ২৯ আগস্ট হি. স.) : জয় সেমিফাইনালে বাংলা, পৌঁছেছে - অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন।
অনূর্ধ্ব - ১৬ জাতীয় জুনিয়র ফুটবল প্রতিযোগিতা। ডা. বি সি রায় ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা। গ্রুপ লিগের শেষ ম্যাচে জিতল। শনিবার সকালে বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে কর্ণাটককে ১-০ গোলে ঘরের মাঠেই হারিয়ে শেষপর্যন্ত সেমিফাইনালে পর্যায়ক্রমিক চার নম্বর স্থানে জায়গা করে নিল বাংলার ছেলেরা। এই জয়ের ফলে গ্রুপে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হল বাংলা।
দুই দলের লড়াইয়ে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ঘরের মাঠে কর্ণাটক আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করলেও বাংলার জমাট রক্ষণ ভাঙতে পারেনি। প্রথমার্ধে দু’দলই গোলের সুযোগ তৈরি করেছিল, কিন্তু শেষ মুহূর্তের ভুলে কিংবা প্রতিপক্ষের রক্ষণে আটকে যায় সেই সব প্রচেষ্টা। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় ম্যাচ।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে বাংলা। অবশেষে ৬৭ মিনিটে আসে কাঙ্ক্ষিত সাফল্য। বাংলার হয়ে একমাত্র গোলটি করে - সুরজ গাজী। তাঁর গোলেই ম্যাচের রং বদলে যায়। শেষ দিকে সমতা ফেরাতে কর্ণাটক একাধিক আক্রমণ করলেও বাংলার রক্ষণে আর চিড় ধরাতে পারেনি।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে যায় বাংলার সেমিফাইনালের টিকিট। অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় আত্মবিশ্বাসও এখন তুঙ্গে বাংলার শিবিরে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত