শ্রাবণের তৃতীয় সোমবার ত্রিবেণী বেণীমাধব তলায় জলাভিষেক, উপস্থিত চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ
হুগলি, ৩ আগস্ট (হি.স.): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে ত্রিবেণীর বেণীমাধব তলায় দেবাদিদেব মহাদেবের পবিত্র চরণে জলাভিষেক করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। এদিন ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ভোর থেকেই বহু পুণ্যার্থী ও শিবভক্ত মহ
জল অভিষেক করছেন সুবীর নাগ


হুগলি, ৩ আগস্ট (হি.স.): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে ত্রিবেণীর বেণীমাধব তলায় দেবাদিদেব মহাদেবের পবিত্র চরণে জলাভিষেক করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। এদিন ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। ভোর থেকেই বহু পুণ্যার্থী ও শিবভক্ত মহাদেবের পূজা ও জলাভিষেকে অংশ নেন।

পূজা-অর্চনা ও জলাভিষেকের পর বিধায়ক সুবীর নাগ সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা জানান। তিনি বলেন, মহাদেবের আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও কল্যাণে ভরে উঠুক—এই কামনাই তাঁর।

শ্রাবণের পবিত্র এই দিনে ধর্মীয় আচার পালনের পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন বিধায়ক। তিনি সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করে শ্রাবণ মাসের এই পবিত্র তিথির তাৎপর্য তুলে ধরেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande