শালবনির মামলায় অভিষেকের পিএ-র আগাম জামিনের আবেদন খারিজ
কলকাতা, ৩ আগস্ট (হি.স.): কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। সোমবার শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের আপ্ত সহায়কের আগাম জামিনের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বেপাত্তা। পুলিশ তাঁর খ
মামলা দায়ের


কলকাতা, ৩ আগস্ট (হি.স.): কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। সোমবার শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের আপ্ত সহায়কের আগাম জামিনের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

তিনি বেপাত্তা। পুলিশ তাঁর খোঁজ পাচ্ছে না। সুমিতের নামে এরকম খবর কদিন ধরেই ঘরপাক খাচ্ছিল। এবার ১০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। তবে ডেবরায় তাঁর বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর করল হাইকোর্ট।

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমি প্রতারণা মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত রায়।

এদিন মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, শালবনি মামলায় তাঁর বিরুদ্ধে তাৎপর্যপূর্ণ অভিযোগ রয়েছে। তাই তদন্ত চালিয়ে যাবেন তদন্তকারীরা। ১০ দিনের মধ্যে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে হবে তাঁকে।

অন্যদিকে, ডেবরায় চাকরি প্রতারণা মামলায় সুমিতের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি।

এর আগে সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও তল্লাশি চালায় শালবনি থানার পুলিশ। তবে অভিষেকের বাড়িতে তাঁকে পাওয়া যায়নি। তারপর থেকেই বেপাত্তা অভিষেকের পিএ। হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। এদিন শালবনির মামলায় আবেদন খারিজ হয়ে গেল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande