
দার্জিলিং, ৩ আগস্ট (হি.স.): সোমবার সরকারি সফরে সিনকোনা বাগান পরিদর্শন করে শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানান, এই অঞ্চলকে সঠিক পরিকল্পনায় গড়ে তোলা গেলে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের কাছেই এটি একটি সোনার খনি হয়ে উঠতে পারে।
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঐতিহাসিক মংপু সিনকোনা বাগানকে নতুনভাবে গড়ে তোলার ইঙ্গিত দিল রাজ্য সরকার। বাগানের উন্নয়ন, শ্রমিক কল্যাণ এবং কর্মসংস্থান বৃদ্ধিকে সামনে রেখেই দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
সোমবার মংপু সফরে মন্ত্রীকে স্বাগত জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, দার্জিলিং জেলা বিজেপির সভাপতি সঞ্জীব লামা, কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক সোনাম লামা-সহ দলের অন্যান্য নেতৃত্ব। পরে তিনি সিনকোনা বাগানের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং শ্রমিক প্রতিনিধি, সংশ্লিষ্ট আধিকারিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত