মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠক শেষে বে–আইনি বাড়ি তৈরির ব্যাপারে সরকারের কঠোর সিদ্ধান্ত
কলকাতা, ৩ আগস্ট (হি.স.): সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠক শেষে বে–আইনি বাড়ি তৈরির ব্যাপারে সরকাঅগ্নিমিত্রা পালরের কঠোর সিদ্ধান্তের কথা জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা বলেন, দোতলার নকশা অনুমোদন করিয়ে পাঁ
অগ্নিমিত্রা পাল


কলকাতা, ৩ আগস্ট (হি.স.): সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা বৈঠক শেষে বে–আইনি বাড়ি তৈরির ব্যাপারে সরকাঅগ্নিমিত্রা পালরের কঠোর সিদ্ধান্তের কথা জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

অগ্নিমিত্রা বলেন, দোতলার নকশা অনুমোদন করিয়ে পাঁচতলা হাঁকানো কিংবা অনুমোদনহীন পেন্টহাউস বানালেই গুনতে হবে আকাশছোঁয়া জরিমানা। পাশাপাশি, বাণিজ্যিক ভবনগুলির ক্ষেত্রে কর্মচারী ও গ্রাহকদের নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা দেখানো ফায়ার লাইসেন্সের মতোই বাধ্যতামূলক হতে চলেছে।

মন্ত্রী জানান, তারাতলা কাণ্ডের পর কলকাতা পুরসভা, হাওড়া, বিধাননগর-সহ রাজ্যজুড়ে নির্মাণাধীন বহুতলগুলির নকশা ও গুণমান পর্যালোচনার যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই তদন্তের সময়সীমা বাড়িয়ে আগামী ১৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

পাশাপাশি ২০২৬ সালের ৩১ মার্চ তারিখটিকে 'কাট অফ ডেট' হিসেবে ধার্য করা হয়েছে। এই সময়ের মধ্যে নির্মিত কোনও ভবনের বিষয়ে অভিযোগ এলে বা সরকারি সমীক্ষায় নকশায় সামান্য মাপজোকের গরমিল ধরা পড়লে তা সংশোধনের সুযোগ দেওয়া হবে।

কিন্তু মারাত্মক অসঙ্গতি বা অনুমোদন ছাড়া অতিরিক্ত ফ্লোর তৈরি করা হলে রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল— উভয় ভবনের ক্ষেত্রেই বিপুল পরিমাণ শাস্তিযোগ্য জরিমানা করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande