রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘পথ নিরাপত্তা সপ্তাহ-২০২৬’, ফেসবুক বার্তায় তথ্য দিলেন শুভেন্দু অধিকারী
কলকাতা, ৩ আগস্ট (হি. স.): সোমবার সপ্তাহের প্রথম দিনেই ৩-৯ আগস্ট সপ্তাহব্যাপী পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করা হয়েছে এবং কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে লিখেছেন, — পশ্চ
রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘পথ নিরাপত্তা সপ্তাহ-২০২৬’, ফেসবুক বার্তায় তথ্য দিলেন শুভেন্দু অধিকারী


কলকাতা, ৩ আগস্ট (হি. স.): সোমবার সপ্তাহের প্রথম দিনেই ৩-৯ আগস্ট সপ্তাহব্যাপী পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করা হয়েছে এবং কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে লিখেছেন, — পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে এবং কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের ট্রাফিক ইউনিটের ব্যবস্থাপনায় আজকে ৩রা আগস্ট থেকে ৯ই আগস্ট জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পালিত হচ্ছে 'পথ নিরাপত্তা সপ্তাহ - ২০২৬'।

আজ চিংড়িঘাটা ক্রসিংয়ে উপস্থিত থেকে পথ নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে এগিয়ে আসা স্কুলের ছাত্রছাত্রীদের উৎসাহিত করলাম।

আমাদের অঙ্গীকার 'নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ'।

সকলের সচেতনতা, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক দুর্ঘটনামুক্ত, নিরাপদ ও সচেতন আগামী দিনের পশ্চিমবঙ্গ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande