আইনের প্রশ্ন যেমন আছে মানবিক দায়বদ্ধতা দেখতে নিদান আদালতের
কলকাতা, ৩ আগস্ট (হি.স.): উন্নয়ন আর জীবিকার এই টানাপোড়েনের মাঝেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট বার্তা, আইনের প্রশ্ন যেমন আছে, তেমনই রয়েছে মানবিক দায়বদ্ধতাও। সোমবার আলিপুরদুয়ারের তোর্সা চা-বাগান মৌজায় প্রস্তাবিত জয়গাঁও
আইনের প্রশ্ন যেমন আছে মানবিক দায়বদ্ধতা দেখতে নিদান আদালতের


কলকাতা, ৩ আগস্ট (হি.স.): উন্নয়ন আর জীবিকার এই টানাপোড়েনের মাঝেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট। আদালতের স্পষ্ট বার্তা, আইনের প্রশ্ন যেমন আছে, তেমনই রয়েছে মানবিক দায়বদ্ধতাও।

সোমবার আলিপুরদুয়ারের তোর্সা চা-বাগান মৌজায় প্রস্তাবিত জয়গাঁও স্থলবন্দর নির্মাণকে ঘিরে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কেন্দ্র ও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, উচ্ছেদের মুখে পড়া পরিবারগুলির জন্য মানবিক ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা বিবেচনা করে আদালতে রিপোর্ট জমা দিতে।

একই সঙ্গে মামলাকারীকেও বিস্তারিত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ভারত-ভুটান সীমান্তে বাণিজ্য আরও গতিশীল করতে আলিপুরদুয়ারের তোর্সা চা-বাগান সংলগ্ন এলাকায় জয়গাঁও স্থলবন্দর গড়ে তোলার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রকল্পের জন্য সীমানা নির্ধারণের প্রাচীর নির্মাণ করা হয়েছে।

অভিযোগ, এই প্রকল্প বাস্তবায়িত হলে অন্তত ৮১টি আদিবাসী পরিবারকে ওই এলাকা ছাড়তে হবে।

তাঁদের দাবি, ১৯৪০ সাল থেকে তাঁরা ওই এলাকায় বসবাস করছেন। শুধু বসবাসই নয়, বহু পরিবারের ভোটার পরিচয়পত্র, রেশন কার্ড, আধার-সহ বিভিন্ন সরকারি পরিচয়পত্রেও সেই ঠিকানার উল্লেখ রয়েছে। ফলে হঠাৎ করে তাঁদের উচ্ছেদ করা হলে শুধু মাথার উপর ছাদই নয়, জীবিকা ও সামাজিক নিরাপত্তাও বিপন্ন হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande