ডাঃ শশী পাঁজার পোস্ট নিয়ে সংযত থাকতে আর্জি কুনালের
কলকাতা, ৩ আগস্ট (হি. স.) : ডাঃ শশী পাঁজার সম্ভাব্য শিবিরবদল নিয়ে জল্পনার ব্যাপারে সতর্কতা দিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। সোমবার কুনাল এ প্রসঙ্গে এক্সবার্তায় লিখেছেন, “তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধাদের কাছে অনুরোধ, চলতি পরিস্থিতিতে ডাঃ শশী পাঁজাকে নিয়ে
ডাঃ শশী পাঁজার পোস্ট নিয়ে সংযত থাকতে আর্জি কুনালের


কলকাতা, ৩ আগস্ট (হি. স.) : ডাঃ শশী পাঁজার সম্ভাব্য শিবিরবদল নিয়ে জল্পনার ব্যাপারে সতর্কতা দিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।

সোমবার কুনাল এ প্রসঙ্গে এক্সবার্তায় লিখেছেন, “তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধাদের কাছে অনুরোধ, চলতি পরিস্থিতিতে ডাঃ শশী পাঁজাকে নিয়ে কোনো প্রচারে বিভ্রান্তির মধ্যে পড়বেন না। যতক্ষণ না তাঁর নিজের বা দায়িত্বশীল কারুর মুখ থেকে সুনির্দিষ্ট কিছু শুনছেন, ততক্ষণ এবিষয়টি এড়িয়ে থাকাই ভালো। তিনি চিকিৎসক। তাঁর পেশাগত যে কাজ বহুদিন ধরে করে আসছেন, সেই কাজ তিনি করছেন। ভোটের পর ছোট মেয়ের কাছেও গেছিলেন কিছুদিনের জন্য।

তৃণমূল সহযোদ্ধারা সোশ্যাল মিডিয়ায় শশীদিকে নিয়ে কোনো বিভ্রান্তিমূলক পোস্টে আপাতত সাড়া দেবেন না। মনে রাখুন, তিনি যে বাড়িতে থাকেন, যে পরিবারের সদস্য, সেই মানুষটি তৃণমূল প্রতিষ্ঠায় মমতাদির অন্যতম সহযোগী। এখন এইটুকুই।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande