বন্ধ চা বাগান নিয়ে বৈঠক করবেন শ্রমমন্ত্রী অর্জুন সিং
শিলিগুড়ি, ৩ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সিঙ্কোনা বাগানের সমস্যা সমাধানের জন্য রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং পাহাড় সফরে পৌঁছেছেন। সোমবারে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের ম
অর্জুন সিং


শিলিগুড়ি, ৩ আগস্ট (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সিঙ্কোনা বাগানের সমস্যা সমাধানের জন্য রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং পাহাড় সফরে পৌঁছেছেন। সোমবারে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী তাঁকে ন্যূনতম মজুরি এবং শ্রমিকদের সঙ্গে যুক্ত অন্যান্য বকেয়া বিষয়গুলির সমাধানের জন্য বিশেষভাবে পাঠিয়েছেন।

শ্রমমন্ত্রী জানান, দার্জিলিংয়ে সিঙ্কোনা বাগানের বিষয় নিয়ে আজ জিটিএ , দার্জিলিংয়ের জেলা শাসক, সিঙ্কোনা অধিকর্তা এবং শ্রম দপ্তরের আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে শ্রমিকদের সমস্যা ও বাগানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে।

মন্ত্রী বলেন, বন্ধ পড়ে থাকা চা বাগানগুলি ফের চালু করার লক্ষ্যেও সরকার সচেষ্ট রয়েছে। এই বিষয়ে একাধিক বৈঠক ইতিমধ্যেই হয়েছে এবং পদক্ষেপ গ্রহণ করাও জারি রয়েছে।

মুখ্যমন্ত্রীর ওপর কথিত জঙ্গি হামলার চক্রান্ত সংক্রান্ত মামলায় তিনি বলেন, আগেও মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতাদের নিশানা করার ঘটনা সামনে এসেছিল। তিনি দাবি করেন যে, এই বিষয়টি আগে তোলার কারণে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছিল, কিন্তু এখন তাঁর অভিযোগ সত্য বলে প্রমাণিত হচ্ছে। পাশাপাশি তিনি পিসি-ভাইপো কোম্পানি (তৃণমূল)-র ওপরেও রাজনৈতিক আক্রমণ শাণান।

মালদায় কোটি কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধারের প্রসঙ্গে মন্ত্রী জানান, এখনও বিপুল পরিমাণ বেআইনি অর্থের খোঁজ মেলা বাকি রয়েছে। রাজনৈতিক মন্তব্য করে তিনি বলেন, যে দিন পিসি ও ভাইপো-র টাকা উদ্ধার হবে, সেই দিন তিনি সবচেয়ে বেশি খুশি হবেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande