অভিষেকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ নিয়ে দিল্লিতে নালিশ করতে যাবেন ঋতব্রতরা
কলকাতা, ৩ আগস্ট (হি. স. ) : তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালো টাকা কোথায় কোথায় পাচার হয়েছে, সেসব তথ্যসূত্র দিয়েছে ক্যাগ রিপোর্ট। সূত্রের খবর, অভিষেকের বিরুদ্ধে সেসব অভিযোগের প্রমাণও নাকি হাতে এসেছে। তা নিয়ে দিল্লিতে নালিশ করতে যাবেন ঋতব্রতরা
অভিষেকের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ নিয়ে দিল্লিতে নালিশ করতে যাবেন ঋতব্রতরা


কলকাতা, ৩ আগস্ট (হি. স. ) : তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালো টাকা কোথায় কোথায় পাচার হয়েছে, সেসব তথ্যসূত্র দিয়েছে ক্যাগ রিপোর্ট। সূত্রের খবর, অভিষেকের বিরুদ্ধে সেসব অভিযোগের প্রমাণও নাকি হাতে এসেছে। তা নিয়ে দিল্লিতে নালিশ করতে যাবেন ঋতব্রতরা।

ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ স্রেফ শাসক শিবিরের হাতিয়ার নয়, বাড়তি অক্সিজেন জুগিয়েছে ‘বিদ্রোহী’ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকেও। এবার ঋতব্রত তৃণমূলের ‘কেরল লবি’র যোগসূত্র সামনে নিয়ে এলেন।

ঘনিষ্ঠ মহলে

ঋতব্রত দাবি করেছেন, এই দুর্নীতি সংক্রান্ত নথিও তাঁর হাতে এসে গিয়েছে। চলতি সপ্তাহে তার অনেকটা প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে এসব ‘হাতেগরম প্রমাণ’ নিয়ে তিনি পাড়ি দেবেন দিল্লিতে। নির্দিষ্ট জায়গায় এই সংক্রান্ত নালিশ জানাবেন। সূত্রের খবর, বৃহস্পতিবার ঋতব্রত দিল্লি যেতে পারেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande