পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা, চলবে ৯ আগস্ট পর্যন্ত
কলকাতা, ৩ আগস্ট (হি.স.): সোমবার থেকে শুরু হল পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের উদ্যোগে এবং কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের ট্র্যাফিক বিভাগের ব্যবস্থাপনায় ‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’। চলবে ৯ আগস্ট পর্যন্ত। সেই উপলক্ষে তিলজলা ট্র্যাফিক গার্ডের উদ্যো
পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা, চলবে ৯ আগস্ট পর্যন্ত


কলকাতা, ৩ আগস্ট (হি.স.): সোমবার থেকে শুরু হল পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের উদ্যোগে এবং কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের ট্র্যাফিক বিভাগের ব্যবস্থাপনায় ‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’। চলবে ৯ আগস্ট পর্যন্ত। সেই উপলক্ষে তিলজলা ট্র্যাফিক গার্ডের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ কর্মসূচির। গাড়িচালকদের একাংশকে এ দিন পথ নিরাপত্তা সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি, দুর্ঘটনার কবলে পড়লে আহতকে সিপিআর দিয়ে কী ভাবে প্রাথমিক চিকিৎসা শুরু করা যায়, তারও প্রশিক্ষণ দেওয়া হয়।

মত্ত অবস্থায় গাড়ি চালানোর ভয়াবহতা এবং সড়ক দুর্ঘটনার বীভৎসতা তুলে ধরে তৈরি করা হয় দু’টি ট্যাবলো।প্রসঙ্গত, আগের সরকারের আমলে এই কর্মসূচি ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের অধীনে পরিচালিত হত। পরিবর্তনের পরে ‘পথ নিরাপত্তা সপ্তাহ’-এর জন্য আলাদা কোনও ট্যাগলাইন ঘোষণা করা না হলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘আমাদের অঙ্গীকার - নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ।’

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande