
কলকাতা, ৩ আগস্ট (হি. স. ) : তসলিমা নাসরিনকে স্বাগত জানিয়ে তাঁকে বই উপহারের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করায় একশ্রেনির নেটনাগরিকের কটাক্ষের মুখে পড়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সোমবার তার কড়া সমালোচনা করলেন তথাগতবাবু।
তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমার পোস্টের উত্তরে বাম-ইসলামীদের প্রতিক্রিয়ায় যে নগ্ন ঘৃণা ও নোংরা হিংসুটেপনা প্রকাশ পেয়েছে তাতে আমি আশ্চর্য হই নি।
এক পৃথিবী-পরিত্যক্ত পচা মতবাদের শরিক হচ্ছে বাংলার বামেরা, “চলবে না, দিচ্ছি না, দেব না, মানতে হবে গোছের অন্তঃসারশূন্য স্লোগান যাদের প্রধান উপজীব্য। আর ইসলামী মৌলবাদীরা ? এদের চোখে মেয়েরা হচ্ছে পুরুষের স্নায়বিক সুখ প্রদানের আর সন্তান উৎপাদন করে পৃথিবীকে ভরিয়ে দেবার যন্ত্র; আর হিন্দুরা হচ্ছে মূর্তিপূজক, অর্থাৎ অল্প সংখ্যায় থাকলে খুন করে হাতের সুখ করার জন্য পদার্থ, কিন্তু বেশি সংখ্যায় থাকলে পায়ের কাছে লুটিয়ে পড়ে কেউঁ কেউঁ করার লোক।
আর এই সব করলে জন্নতে গিয়ে যে পুরস্কার পাওয়া যাবে তার নাম অবিরাম যৌনসঙ্গম।
এই নোংরামির বিরুদ্ধে জীবন্ত প্রতিবাদ অসমসাহসিনী ময়মনসিংহিনী তসলিমা নাসরিন, যিনি এর জন্য নির্বাসন দন্ড বরণ করেছেন । এমনিই কি একে দেখে কমরেড-ইসলামীদের এরকম দাঁত-কিড়িমিরি রাগ?”
প্রসঙ্গত, তসলিমার শনিবার রবীন্দ্রসদনের অনুষ্ঠান থেকে বামপন্থীদের বেঁধেন। বলেন,
কলকাতায় প্রত্যাবর্তন ব্যক্তিগত আনন্দ নয় বরং মুক্তচিন্তা, মানুষের ভালোবাসার জয়।
তিনি জানান, হারিয়ে যাওয়া জীবনের একটি অধ্যায়ের কাছে ফেরা প্রমাণ করে দিল অন্যায় দীর্ঘস্থায়ী হতে পারে, চিরস্থায়ী নয়।
আপনাদের আবার পাওয়ার ট্রিপ করেছিলো। ভোলাবাবু এসে এমসিপি ঠিক করে নিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত