বেহালা অঞ্চলে কলাগাছিয়া খাল সংস্কারের কাজ সূচনা করেন মন্ত্রী ও বিধায়ক ইন্দ্রনীল খাঁ
কলকাতা, ৩ আগস্ট (হি. স.): বেহালা তে দীর্ঘদিনের জল জমে থাকা নিয়ে যে জটিলতা এবং সংশ্লিষ্ট সমস্যার নিরসনে কলাগাছিয়া খাল পরিষ্কার ও পলি অপসারণের কাজের সূচনা হল। বেহালা পশ্চিমের দীর্ঘদিনের জলজট সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে সোমবার আনুষ্ঠানিকভাবে শ
বেহালা অঞ্চলে কাজের সূচনা


কলকাতা, ৩ আগস্ট (হি. স.): বেহালা তে দীর্ঘদিনের জল জমে থাকা নিয়ে যে জটিলতা এবং সংশ্লিষ্ট সমস্যার নিরসনে কলাগাছিয়া খাল পরিষ্কার ও পলি অপসারণের কাজের সূচনা হল।

বেহালা পশ্চিমের দীর্ঘদিনের জলজট সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হল কলাগাছিয়া খাল পরিষ্কার ও পলি অপসারণ কর্মসূচি। আনন্দনগরের খুদিরামপল্লিতে এই জনকল্যাণমূলক উদ্যোগের উদ্বোধন করেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডা. ইন্দ্রনীল খাঁ।

এদিকে এই কর্মসূচির মাধ্যমে কালাগাছিয়া খালকে পর্যায়ক্রমে পরিষ্কার করে জমে থাকা পলি অপসারণের কাজ করা হবে। এর ফলে খালের স্বাভাবিক জলপ্রবাহ বজায় থাকবে এবং বর্ষাকালে বেহালার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে ওঠা জলজটের সমস্যা অনেকটাই কমবে বলে প্রশাসনের আশা। পাশাপাশি নিকাশি ব্যবস্থার উন্নতির মাধ্যমে এলাকার সামগ্রিক পরিবেশ ও জনস্বাস্থ্যেরও ইতিবাচক পরিবর্তন ঘটবে।

অন্যদিকে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিক পরিকাঠামোকে আরও শক্তিশালী করা, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা এবং বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রশাসনের মতে, জনস্বার্থে গৃহীত এই খাল সংস্কার কর্মসূচি বেহালা পশ্চিমে টেঁকসই নিকাশি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে নিঃসন্দেহে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande