
গলি, ৩ আগস্ট (হি.স.): হুগলির জিরাট কলেজে ‘নেশামুক্ত সমাজ গঠন’ উপলক্ষে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। এদিন শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী। তিনি নেশামুক্ত ভারতের লক্ষ্যকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি, সর্বস্তরের মানুষের অংশগ্রহণ এবং বিশেষ করে যুবসমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি সকলকে নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুমনা সরকার বলেন, নেশা শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের জন্যও ক্ষতিকর। তাই যুবসমাজকে সচেতন করে সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার লক্ষ্যে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি নেশার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA