রঙ্গ খাল পরিদর্শনে গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার
আরামবাগ, ৩ আগস্ট (হি.স.): গোঘাট বিধানসভার সেলামপুর আশ্রম সংলগ্ন রঙ্গ খাল পরিদর্শন করলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। এলাকার জলনিকাশি ব্যবস্থা ও খালের বর্তমান পরিস্থিতি সরেজমিনে
রঙ্গ খাল পরিদর্শনে গোঘাট বিধায়ক হ্যাঁরে


আরামবাগ, ৩ আগস্ট (হি.স.): গোঘাট বিধানসভার সেলামপুর আশ্রম সংলগ্ন রঙ্গ খাল পরিদর্শন করলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। এলাকার জলনিকাশি ব্যবস্থা ও খালের বর্তমান পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখা হয়।

পরিদর্শনকালে খালের বিভিন্ন অংশ ঘুরে দেখে বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি স্থানীয় সমস্যাগুলি নিয়ে ইঞ্জিনিয়ারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বিধায়ক। প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যতে এলাকার জলনিকাশি ব্যবস্থার আরও উন্নতির লক্ষ্যে বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

বিধায়ক প্রশান্ত দিগার জানান, এলাকার মানুষের স্বার্থে উন্নয়নমূলক কাজকে আরও গতিশীল করতে এই ধরনের সরেজমিন পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকার পরিকাঠামোগত উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande