তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে দুর্ঘটনা, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
হুগলি, ৩ আগস্ট (হি.স.): বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নন্দীগ্রামের এক যুবক। মৃতের নাম সূর্য মাইতি (১৮)। সে নন্দীগ্রামের সোনাচূড়া এলাকার বাসিন্দা ছিল। এই ঘটনায় আরও দু''জন আহত হয়েছেন। তাঁদের আরাম
পথ দুর্ঘটনায় আহত জল যাত্রীদের দেখতে আরামবাগ হাসপাতালে হেমন্ত বাগ ও বিমান ঘোষ


হুগলি, ৩ আগস্ট (হি.স.): বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নন্দীগ্রামের এক যুবক। মৃতের নাম সূর্য মাইতি (১৮)। সে নন্দীগ্রামের সোনাচূড়া এলাকার বাসিন্দা ছিল। এই ঘটনায় আরও দু'জন আহত হয়েছেন। তাঁদের আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার নন্দীগ্রাম থেকে একটি দল ইঞ্জিনচালিত ট্রলিভ্যানে করে শেওড়াফুলি থেকে গঙ্গাজল সংগ্রহ করে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। ধনেখালি থানার অন্তর্গত একটি এলাকায় পৌঁছলে একটি পিকআপ ভ্যান ট্রলিভ্যানটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনায় সূর্য মাইতি, সাউথখালির সঞ্জয় প্রধান এবং শান্তনু ভূঁইয়া গুরুতর জখম হন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরবর্তীতে তাঁদের আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সূর্য মাইতির মৃত্যু হয়। অপর দুই আহতের চিকিৎসা এখনও চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগসহ একাধিক নেতা। তাঁরা আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এই মর্মান্তিক ঘটনায় নন্দীগ্রাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande